চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৬ অক্টোবর ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

ফয়সাল আজম অপু, সিনিয়র রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

সভায় ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশকনিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতামূলক প্রচার বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ জানান, ডেঙ্গু প্রতিরোধে গত সেপ্টেম্বর মাসে পৌরসভার ১৫টি ওয়ার্ডে আটটি দলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ সময় ফগার মেশিন ও স্প্রে মেশিন ব্যবহার করে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ওয়ার্ডগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, জেলা বিএনপির সদস্যসচিব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তোফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নিয়মিত মশকনিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতামূলক প্রচার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

১

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

২

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

৪

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—শুভেচ্ছা জানালেন আক্তার হোসেন

৭

চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ১

৮

তাহিরপুরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, সরেজমিন তদন্ত ও সুষম বাস্তবায়নের দাবি

৯

তাহিরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

১০

জাতীয় পরিচয়পত্রে ঢাকার ঠিকানা, ধনপুরে ভিজিডি কার্ডের দাবির ভিডিও ঘিরে প্রশ্ন

১১

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

১২

তাহিরপুরে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ ১৫ বছরের আরাফাত

১৩

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

১৪

গ্রেপ্তার এড়াতে প্রেস লেখা মোটরসাইকেল ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড় 

১৫

শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা খাতুন ও টিআই আলমগীর হোসেনের শান্তি দাবি 

১৬

নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!

১৮

কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

১৯

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

২০