তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৬ অক্টোবর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

নিজের নাম-ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলার অভিযোগ কূপেশ চন্দ্র রায়ের, তদন্তে পুলিশ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি,

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিজের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে পোস্ট দেওয়ার অভিযোগ করেছেন কূপেশ চন্দ্র রায় (৪০)। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

কূপেশ চন্দ্র রায়ের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনার পেছনে তাঁর দুই চাচা ও তিন চাচাতো ভাই জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত পন্টি রায়ের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখতে পান কূপেশ চন্দ্র রায়। পরে সোমবার সকালে তিনি তাহিরপুর থানায় গিয়ে জিডি করেন।

কূপেশ চন্দ্র রায় বলেন, “আমার দুই চাচা ও তিন চাচাতো ভাই আমার নাম ও ছবি দিয়ে নতুন আইডি খুলেছেন বলে আমি অভিযোগ করছি। পারিবারিক বিরোধের জের ধরে এমনটি করা হয়েছে বলে আমার ধারণা।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, অভিযোগ অনুযায়ী, ‘Kripash Ray’ নামের একটি ফেসবুক আইডি থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি ফটোকার্ড শেয়ার করে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর ও বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়েছে। ওই মন্তব্যে নবী (সা.)-এর ইতিহাস নিয়ে অবমাননাকর বক্তব্যের পাশাপাশি সৌদি আরবে হজ পালন নিয়েও কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে ‘Kripash Ray’ নামের আইডিটি কে পরিচালনা করছেন, ওই আইডির সঙ্গে কূপেশ চন্দ্র রায়ের নাম-ছবি ব্যবহার করে খোলা কথিত ভুয়া আইডিটির কোনো সম্পর্ক রয়েছে কি না এবং আপত্তিকর মন্তব্যের প্রকৃত উৎস কি।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং কূপেশ চন্দ্র রায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাস্থলে যাচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

১

তাহিরপুরে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ ১৫ বছরের আরাফাত

২

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

৩

গ্রেপ্তার এড়াতে প্রেস লেখা মোটরসাইকেল ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড় 

৪

শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা খাতুন ও টিআই আলমগীর হোসেনের শান্তি দাবি 

৫

নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক

৬

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!

৭

কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

৮

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

৯

পাঁচ ইউনিয়নে দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির প্রশ্ন, তদন্তের দাবি

১০

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

১১

তাহিরপুর সীমান্তে ৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক

১২

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

১৩

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

১৪

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

১৫

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

১৬

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

১৭

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

১৮

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

১৯

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

২০