সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২০ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

‎কেএম শহীদুল সুনামগঞ্জ প্রতিনিধি :

‎নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির কে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোতালিব ভূইয়ার ওপর হামলাসহ সুনাগঞ্জ বিভিন্ন জায়গায় সাংবাদিক হেনেস্তার প্রতিবাদে  সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং ৯৫০৭৪/১৯৮২) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক,বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি,জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া,অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি গীতিকার মোছায়েল আহমদ,বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার সহ দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু,মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী ও কবি রেজাউল করিম প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যাকারীদের দ্রুত বিচারেরদাবী জানান। পাশাপাশি  চলতি মাসে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় মাদক ও চোরাকারবারিদের দ্বারা প্রায় ১০জনেরও বেশি সংবাদকর্মী তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও লাঞ্চিত হয়েছেন। এসব হামলাকারীদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য সুনামগঞ্জ  পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

‎এসময় আরও উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজান,মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক,সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক শুভ প্রতিদিন প্রীতম দাস,দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান, দৈনিক নববানী প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রা  প্রতিনিধি এরশাদুল হক,দৈনিক গণকন্ঠ প্রতিনিধি সালমান ফারসী,দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি মোঃ কামাল পাশা,প্রাইম টেলিভিশন প্রতিনিধি মোঃ শরিফ উদ্দিন,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান,জুলাই যোদ্ধা রহমত আলী,কবি আপন আনোয়ার ও ক্যামেরা পার্সন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

১

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

২

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৩

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৪

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৫

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

৬

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

৭

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

৮

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

৯

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১০

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১১

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১২

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৩

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৪

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৫

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১৬

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

১৭

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১৮

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

১৯

মঙ্গলবার থেকে বালু উত্তোলন শুরুর ঘোষণা ইজারাদারের, নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও

২০