বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি, - আলোর সকাল
মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ।
১৯ অক্টোবর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মনিরুল ইসলাম মনি ও সহ-সভাপতি পদে সেরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, সমিতির বিশেষ সাধারণ সভার মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬-এর নির্বাচন কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনী ফলাফল ঘোষণার মাধ্যমে সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

সোমবার সকালে বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান (আলীম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও সমিতির নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল হক। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল খালেক।।

নির্বাচন কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মনিরুল ইসলাম মনি। তিনি বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সেরাজুল ইসলাম। তিনি বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ব্লক থেকে আসমাউল শেখ, ৪ নম্বর ব্লক থেকে আনছার আলী, ৫ নম্বর ব্লক থেকে সীমা খাতুন এবং ৬ নম্বর ব্লক থেকে রিতা বেগম। নির্বাচন কমিটির প্রকাশিত তালিকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ এবং বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ।

এ ছাড়াও সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান (আলীম) কে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া ও বিশেষ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদেরও নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল সমিতির সদস্যদের মধ্যে সেগুনগাছের চারা বিতরণ। প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নিজ হাতে সমিতির সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করেন। এ উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করার পাশাপাশি সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বেলকুনি সিরাজগঞ্জ এ সময় আয়োজক গণ জানান নবনির্বাচিত এ কমিটির মেয়াদ ৩ বছর তাই হবে ।

নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

১

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

২

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

৩

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

৪

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

৫

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

৭

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

৮

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

৯

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১০

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১১

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

১২

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১৩

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

১৪

মঙ্গলবার থেকে বালু উত্তোলন শুরুর ঘোষণা ইজারাদারের, নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও

১৫

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৬

আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

১৭

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

১৮

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

১৯

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

২০