
নিজস্ব প্রতিবেদক।
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার মরাটিলা (শান্তিবাগ) এলাকায় পূজা দেখতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ কিশোরীর নাম পরিচয় প্রকাশ না করে তার বয়স ১৫ বছর বলে জানা গেছে। তার বাবার নাম মেহের দাস এবং মায়ের নাম মৃত উমা দাস। সে দশম শ্রেণির ছাত্রী। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মরাটিলা (শান্তিবাগ) এলাকায়।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে পূজা দেখতে বাড়ি থেকে বের হওয়ার পর ওই ছাত্রী আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সুনামগঞ্জ সদর মডেল থানায় গিয়ে পুলিশের সহায়তায় তাকে খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন।
নিখোঁজ কিশোরীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ তার সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ:
সুনামগঞ্জ সদর মডেল থানা
সরকারি ফোন নম্বর: ০১৩২০১২০৭৯০
কিশোরীটির সন্ধান পেলে দ্রুত উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তার সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন