সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

অভিযোগের কপি ও বিদ্যালয়ের ছবি, সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের অভিযোগ ওঠার প্রায় দুই মাস পরও অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে মামলার আসামিদের গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে ওই ছাত্রীর পরিবারের। পরিবারের দাবি, মামলার কয়েকজন আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুলিশ বলছে, ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামিদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।

অপহরণের শিকার স্কুলছাত্রী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। পরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের কাছ থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শেখ মহসীন এলিন পাশাসহ কয়েকজনের বিরুদ্ধে।

পরিবারের দাবি, বিদ্যালয়ে যাতায়াতের পথে শেখ মহসীন এলিন পাশা ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে তার বাবা অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলেন। এর পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে বলে পরিবারের অভিযোগ।

এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য গত ২ আগস্ট তাহিরপুর থানায় মামলা করেন ছাত্রীর বাবা সাকিল পারভেজ (৩৬)। মামলায় শেখ মহসীন এলিন পাশা (২৬), শেখ কবির আহমেদ পাশা (৫০), শেখ শফিক আহমেদ পাশা (৫৪), শেখ আলমগীর পাশা (৪৫) ও শেখ ফরহাদ পাশা (৩২)-সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১/২৬ বলে পরিবার সূত্রে জানা গেছে।

ছাত্রীর বাবা সাকিল পারভেজ বলেন, “ঘটনার প্রায় দুই মাস হয়ে গেলেও আমার মেয়েকে উদ্ধার করা হয়নি। মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হয়নি। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে আমরা জানতে পারছি। মেয়েকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশ সুপার, র‍্যাব ও ডিবির সহযোগিতা চাই।”

এদিকে, ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জুবায়ের বলেন, “আমার বিদ্যালয়ের একজন ছাত্রী অপহরণের শিকার হয়েছে—এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ জানায়নি। বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। পরিবার লিখিতভাবে জানালে বিদ্যালয়ের সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।”

অভিযোগের বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।”

পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়েকে উদ্ধার করতে না পারায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ, ছাত্রী বর্তমানে কোথায় রয়েছে এবং অপহরণের সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

ছাত্রীকে দ্রুত উদ্ধার এবং মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর অগ্রগতি প্রত্যাশা করছে পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০