তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক।

শারদীয় দুর্গাপূজার আনন্দ, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহবুব মুল্লিক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব মুল্লিক সোমবার (১৯ অক্টোবর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বড়দল দক্ষিণ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া, ট্যাকেরঘাটসহ বিভিন্ন এলাকার সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার প্রস্তুতি, সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

এ সময় মাহবুব মুল্লিক বলেন, ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু উৎসবের আনন্দ সবার। প্রত্যেকে যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও সহযোগিতার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপে কেউ মাদকাসক্ত অবস্থায় মাতলামি করলে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন মাহবুব মুল্লিক। তিনি জানান, পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে সহযোগিতা করার প্রত্যাশা রয়েছে তাঁদের।

এদিকে, বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন তিনি। কমিটির নেতারা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। প্রশাসনের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিয়েও তাঁরা আশাবাদী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়ে তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

১

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

২

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

৩

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

৪

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

৫

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

৭

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

৮

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

৯

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১০

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১১

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

১২

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১৩

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

১৪

মঙ্গলবার থেকে বালু উত্তোলন শুরুর ঘোষণা ইজারাদারের, নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও

১৫

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৬

আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

১৭

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

১৮

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

১৯

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

২০