জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২০ অক্টোবর ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::
‎জামালগঞ্জ উপজেলার ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পাশাপাশি পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭দিকে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
‎এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং পরিদর্শনকালে মো. কামাল হোসেনের পক্ষ থেকে সদর ইউনিয়নের ৮টি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন।
‎
‎পরিদর্শনকালে মো. কামাল হোসেন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।”
‎পাশাপাশি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিশ্রমী ও কর্মদক্ষায় জামালগঞ্জের উন্নয়নমুলক কাজের ধারাবাহিকতা তুলেন ধরেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার করার আহবান জানান পরিশেষে নির্বাহী কর্মকর্তার জন্য দোয়া চেয়েছেন।
‎
‎এ সময় সদর ইউনিয়ন বিএনপির কমিটির যুগ্ন আহবায়ক মো. নাজিম উদ্দিন বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজার সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমি সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।”
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির কমিটির সদস্য মো. আলী হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আমান উল্লাহ প্রমুখ।
‎
‎এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

১

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

২

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৩

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৪

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৫

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

৬

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

৭

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

৮

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

৯

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১০

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১১

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১২

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৩

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৪

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৫

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১৬

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

১৭

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১৮

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

১৯

মঙ্গলবার থেকে বালু উত্তোলন শুরুর ঘোষণা ইজারাদারের, নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও

২০