১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের - আলোর সকাল
admin
২৭ অক্টোবর ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের

মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের স্থানীয় একটি অনিবন্ধিত “কালেরনিউজ” অনলাইন পোর্টালে একজন অসহায় রোগীকে চিকিৎসার জন্য ১শত টাকা মানবিক সাহায্য দিয়ে ভিজিডি কার্ড বাবদ ৫ হাজার টাকা ঘুষ বাণিজ্যের মিথ্যা অভিযোগ উঠেছে ধনপুর ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মিলন খানের বিরুদ্ধে।

সুনামগঞ্জে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনিবন্ধিত “কালের নিউজ24”অনলাইন পোর্টালে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মিলন খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এক অসহায় বৃদ্ধ মহিলার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ঘুষ বাণিজ্যের মিথ্যা,বানোয়াট,স্বীকারোক্তি বেশ কয়েকটি ভূয়া ফেইক আইডিতে নানা অপ-প্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারণে চেয়ারম্যান মিলন খানের পরিবার সহ অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি চেয়ারম্যান পরিবারের লোকজনও থানায় সাধারন ডায়রী করার প্রস্তুতি নিচ্ছেন। এসব অপ-প্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জুলাই-আগষ্টের পর সুনামগঞ্জের ধনপুর ইউপি চেয়ারম্যান সহ অন্যান্য ব্যবসায়ি, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী পরিবারসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে’ এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালে অপপ্রচার চালানো হচ্ছে।অসৎ উদ্দেশ্যে নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন নাগরিক টেলিভিশন থেকে চাকুরীচ্যুত সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু গংরা।

ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপ-প্রচারের কারনে চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতিমধ্যে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেইক আইডি’র বিরুদ্ধে সাধারন ডায়রী করারও প্রস্তুতি চলমান রয়েছে। থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনী গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। সময় বেশী লাগলেও এসব আইডি সনাক্ত করা যাবে।

ইউপি চেয়ারম্যান মিলন খান বলেন, মাদকসেবী ও মাদক বিক্রেতার বিরুদ্ধে উদ্যোগ নেয়ায় বেশ কিছুদিন ধরেই বেশ কয়েকটি ফেইক অনলাইন পোর্টাল ও ফেইসবুক আইডি থেকে আমার নির্বাচনী ইমেজ ও সামাজিক অবস্থান ক্ষুণ্য করার জন্য একটি সিন্ডিকেট আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। স্থানীয় এক ইউপি সদস্য বলেন, এই অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং ফেইক আইডি সামাজিক অস্তুুষ সৃষ্টি করতে পারে,এটাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এসব অপপ্রচারকারি নিকৃষ্ট ব্যক্তিদের আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করা উচিত। পরিশেষে ঐ অপ-প্রচারকারী এবং অনলাইন পোর্টালের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া একটি মিথ্যা তথ্য দিয়ে সাজানো বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
এক জন সৎ সাহসী মানবিক চেয়ারম্যানের বিরুদ্ধে এমন অপপ্রচার আমরা মেনে নেব না। আমরা এই ষড়যন্ত্রমূলক সাজানো অপ-প্রচারের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাই, গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের

১

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

২

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

৩

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

৪

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

৭

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—শুভেচ্ছা জানালেন আক্তার হোসেন

৮

চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ১

৯

তাহিরপুরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, সরেজমিন তদন্ত ও সুষম বাস্তবায়নের দাবি

১০

তাহিরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

১১

জাতীয় পরিচয়পত্রে ঢাকার ঠিকানা, ধনপুরে ভিজিডি কার্ডের দাবির ভিডিও ঘিরে প্রশ্ন

১২

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

১৩

তাহিরপুরে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ ১৫ বছরের আরাফাত

১৪

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

১৫

গ্রেপ্তার এড়াতে প্রেস লেখা মোটরসাইকেল ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড় 

১৬

শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা খাতুন ও টিআই আলমগীর হোসেনের শান্তি দাবি 

১৭

নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক

১৮

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!

১৯

কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

২০