শীতলক্ষ্যায় পড়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার - আলোর সকাল
মোঃ রিয়াদ হোসেন, মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় পড়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১১ মে ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাহ সিমেন্ট ফ্যাক্টরির ৩ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে একটি বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে জেটিতে ওঠার সময় উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিক অসাবধানতাবশত শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রায় ৪০ ফুট গভীর পানি থেকে ডুবুরি মো. জিসান ইসলাম নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন

এসময় উদ্ধার অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ উপস্থিত ছিলেন।

নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের প্রকাশের ছেলে। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।

উদ্ধারের পর মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১০

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১১

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১২

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১৩

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৪

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৫

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৬

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৮

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৯

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

২০