আখাউড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন - আলোর সকাল
আখাউড়া প্রতিনিধি, শেখ মনির হোসেন নিজাম
২১ মে ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আখাউড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া বাজারে জলাবদ্ধতা দূরীকরণ ও পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মোগড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড সেক্রেটারী আবু হানিফ, ডা. আবু জাহের, ইকবাল মিয়া ও মাসুক মিয়া বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আখাউড়া উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী মোগড়া বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় অর্ধশতাধিক পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হয়। সামান্য বৃষ্টিতেই বাজারের রাস্তা ডুবে যায়। এতে ডোবা- নালার পয়ঃনিষ্কাশনের ময়লা দীর্ঘ সময় আটকিয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা বিশেষ করে শিশু ও বয়স্করা গৃহবন্ধী হয়ে পড়ে। কর্মজীবী বা বাজারে আগত লোকজন বাধ্য হয়ে এ ময়লা পানি দিয়েই আসাযাওয়া করতে হয়।

এ সময় বক্তারা বলেন, বিশেষ করে মোগড়া বাজার উত্তর চৌমুহনী হতে নান্নু ভূঁইয়া মার্কেট পর্যন্ত ড্রেন না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন অন্তত অর্ধশতাধিক পরিবার ও বাজারের ব্যবসায়ীরা।

এলাকাবাসীর দাবি অবিলম্বে উন্নত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় আগামীতে আখাউড়া – কসবা সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের শেয়ার বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন!! 

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত –

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

১০

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

১১

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

১২

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

১৩

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১৪

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১৫

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১৬

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

১৭

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

১৮

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

১৯

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

২০