ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।  - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১৩ মে ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ততয়বুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শান্তিগঞ্জ উপজেলার সচেতন নাগরিক, আলেম সমাজ ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা, আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছেন। এসব পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে এবং সামাজিক বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগকারীদের দাবি।

এতে আরও উল্লেখ করা হয়, কিছু পোস্টে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে সাধারণীকরণ করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি কটূক্তিমূলক ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অভিযোগকারীরা দাবি করেছেন, একজন শিক্ষক হিসেবে তার কাছ থেকে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত হলেও তিনি উল্টো উগ্র বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

তারা অভিযোগে আরও উল্লেখ করেন, এসব কর্মকাণ্ড সরকারি চাকরিজীবীদের আচরণবিধি ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইনের পরিপন্থী হতে পারে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্যও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী:তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

বিশ্বম্ভরপুরে ইউএনওর সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ 

কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সন্তান জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে।

ধর্মপাশায় জলমহালের ইজারা না হওয়ায় সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত 

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ জনের কারাদণ্ড, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১০

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা নিরাপদ সড়ক ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

অটোরিকশা উদ্ধার করে অসহায় পরিবারের মুখে হাসি ফিরাল নওগাঁ জেলা পুলিশ

১২

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

১৩

সিলেটের লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে খনিজ সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা

১৪

টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা

১৫

সিলেট জেলা ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ২

১৬

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম

১৭

মৌলভীবাজারের এসআই ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত

১৮

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে দম্পতি গ্রেফতার

২০