ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়াকে সংবর্ধনা - আলোর সকাল
শেখ মনির হোসেন নিজাম
১৪ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়াকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে ফ্রান্সে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সময় বুধবার রাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান রাকিবুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, এস এম মিল্টন সরকার, কবির আহমেদ, আরমান সোহেল, জাহাঙ্গীর আলম মিলন, নাজির উদ্দিন, মোহাম্মদ হাবিব, মো. কামরুল হাসান, মির্জা খালেদ, সাইদুর রহমান নিজাম, তানজিরুল আবাস ও আশিকুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রান্স যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুর রেজা তুহিন এবং ব্যবসায়ী কামরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংগঠনশক্তি ও সামাজিক কর্মকাণ্ড দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার জনসেবামূলক কর্মকাণ্ড, দূরদর্শী নেতৃত্ব এবং প্রবাসীদের প্রতি তাঁর আন্তরিক সহযোগিতামূলক মনোভাবের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

১০

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১২

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৪

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৬

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৭

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৮

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৯

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

২০