ঈদের ছুটিতেও জনগণের সেবায় ব্যস্ত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৭ মে ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতেও জনগণের সেবায় ব্যস্ত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সরকারি অফিসে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই দীর্ঘ ছুটির মধ্যেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী।

সরকারি ছুটি চলমান থাকলেও ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থেকে জনগণের বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। স্থানীয়দের বিভিন্ন সমস্যা সমাধান, নাগরিক সনদ প্রদানসহ জরুরি কাজে নিরলসভাবে সময় দিচ্ছেন এই জনপ্রতিনিধি।

চেয়ারম্যান মোঃ জুনাব আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান। আমার কাছে জনগণের সেবার কোনো ছুটি নেই। জনগণ যখন ডাকবে, তখনই তাদের পাশে থাকা আমার দায়িত্ব। জনগণ আমাকে তাদের কাজ করার জন্যই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি সবসময় জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।”

এদিকে ঈদের ছুটির মাঝেও চেয়ারম্যানের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, জনগণের প্রয়োজনে সবসময় পাশে থাকা একজন জনপ্রতিনিধির দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান জুনাব আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০