গাইবান্ধা ইউনিয়ন আনসার কমান্ডার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত - আলোর সকাল
শেখ রাসেল
১১ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধা ইউনিয়ন আনসার কমান্ডার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামের সাতগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গাইবান্ধা ইউনিয়নের আনসার কমান্ডার আবুল কালাম আজাদ গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, রবিবার (১১ মে) দুপুর আনুমানিক ২টার দিকে ঝগড়ারচর বাজার থেকে ইসলামপুর যাওয়ার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় আবুল কালাম আজাদ নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করার পর কড়ইতলা এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আবুল কালাম আজাদ ১০ নং গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর আহত ব্যক্তি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বেলুয়া ইউনিয়নের কামারচর গ্রামের বাসিন্দা বলে জানা গেলেও, তার নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি তুলনামূলক কম আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা আবুল কালাম আজাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১২

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৩

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৪

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৫

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৬

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১৭

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১৮

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৯

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

২০