জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - আলোর সকাল
মোঃ শাহিন আলম, স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ রিভার ভিউ পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

‎সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব আহমেদ, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া প্রমুখ।

‎সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শামসুল হক, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সমাজকর্মী নুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিওকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০