দৈনিক আলোর সকাল পরিবারকে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
৩০ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক আলোর সকাল পরিবারকে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে সংবাদ আকারে প্রকাশ করায় দৈনিক আলোর সকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক, প্রতিবেদক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ আলী এক শুভেচ্ছা বার্তায় বলেন, দৈনিক আলোর সকাল তাদের সংগঠনের বিভিন্ন মানবিক, সামাজিক, শিক্ষামূলক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পাঠকদের সামনে তুলে ধরছে। এর ফলে সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল হচ্ছে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানবসেবামূলক কাজে অংশ নিতে উদ্বুদ্ধ হচ্ছেন।

তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক আলোর সকাল সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে। এজন্য পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

শাহ আলী ভবিষ্যতেও বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের পাশে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বার্তার শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা দৈনিক আলোর সকাল পরিবারের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও সকল কলাকুশলীকে সুস্থতা, সফলতা এবং দীর্ঘায়ু দান করুন। তারা যেন সত্য ও মানবকল্যাণের পক্ষে নিরলসভাবে কাজ করে যেতে পারেন।”

উল্লেখ্য, “বন্ধুত্বের সাথে কল্যাণের পথে”—এই স্লোগানকে ধারণ করে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১

আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

২

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

৩

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

৪

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

৫

মেঘনায় মাতাবেরকান্দি শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

৬

জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা

৭

তাহিরপুরে বড়ছড়া দুর্গামন্দির পরিদর্শনে ইউএনও রিপামনি দেবী, পূজা কমিটির হাতে সংসদ সদস্যের উপহার।

৮

তাহিরপুরে বাদাঘাট কালীবাড়ী মন্দির পরিদর্শনে মাহবুব মুল্লিক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১০

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে নবীনদের বরণ, MSSC-কে ঘিরে আবেগঘন বার্তা

১১

কেন্দুয়ার এস এম শহিদুল ইসলাম তরুন এর ইউ পি নির্বাচনে ব্যাপক প্রস্তুতি মূলক আলোচনা সভা ।

১২

কালিয়াকৈরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

১৩

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দিয়াকুল নতুন পাড়া শারদীয় দূর্গাপুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

১৪

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা 

১৫

শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

১৬

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১৭

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৮

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৯

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

২০