ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা - আলোর সকাল
মোঃ শাহিন আলম, স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ডাঃ রফিক চৌধুরী হাইস্কুলে দুধবহর আদর্শ গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় গ্রামের সর্বসাধারণ অংশ নেন। এতে অনলাইন জুয়া ও মাদকের ক্ষতিকর প্রভাব, পারিবারিক ও সামাজিক অবক্ষয় এবং এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকাসক্তি একজন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি তার চরিত্র, পারিবারিক বন্ধন ও সামাজিক জীবনকে বিপর্যস্ত করে। অন্যদিকে, সহজে ধনী হওয়ার প্রলোভনে অনলাইন জুয়ায় জড়িয়ে অনেক তরুণ তাদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে উঠছেন। এর ফলে বিভিন্ন অপরাধ ও সামাজিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়ছে।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও অনলাইন জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসব কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

দুধবহর আদর্শ গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম নাজমুল হক, ইউপি সদস্য আব্দুল মজিদ খান, ডা. আব্দুর রহিম তালুকদার, এমসিপিও (এক্স) অবসরপ্রাপ্ত মো. ফখরুল আলম, মো. মজিবুর রহমান তালুকদার, মো. কামরুল হাসান (সেকান্দর) তালুকদার ও আব্দুস সালাম তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী আ. খ. ম. আসাদুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১

আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

২

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

৩

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

৪

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

৫

মেঘনায় মাতাবেরকান্দি শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

৬

জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা

৭

তাহিরপুরে বড়ছড়া দুর্গামন্দির পরিদর্শনে ইউএনও রিপামনি দেবী, পূজা কমিটির হাতে সংসদ সদস্যের উপহার।

৮

তাহিরপুরে বাদাঘাট কালীবাড়ী মন্দির পরিদর্শনে মাহবুব মুল্লিক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১০

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে নবীনদের বরণ, MSSC-কে ঘিরে আবেগঘন বার্তা

১১

কেন্দুয়ার এস এম শহিদুল ইসলাম তরুন এর ইউ পি নির্বাচনে ব্যাপক প্রস্তুতি মূলক আলোচনা সভা ।

১২

কালিয়াকৈরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

১৩

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দিয়াকুল নতুন পাড়া শারদীয় দূর্গাপুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

১৪

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা 

১৫

শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

১৬

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১৭

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৮

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৯

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

২০