মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা - আলোর সকাল
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
১৪ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনায় পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও উপপরিদর্শক (এসআই-ইউবি) হরেন্দ্রনাথ দেবদাশ।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই হরেন্দ্রনাথ দেবদাশকে ‘বেস্ট সাব-ইন্সপেক্টর’ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

একই অনুষ্ঠানে শিবগঞ্জ থানার কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেন ওসি মতিউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানা পুলিশের বিভিন্ন অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান এবং বিশেষ অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই হরেন্দ্রনাথ দেবদাশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাঁর পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অন্যদিকে, শিবগঞ্জ থানার সার্বিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ওসি মতিউর রহমানের সম্মাননা অর্জনও থানা পুলিশের পেশাগত অগ্রগতি ও দায়িত্ব পালনের ক্ষেত্রে ইতিবাচক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মাননার ক্রেস্টে ইংরেজিতে ‘We Served Together’ কথাটি লেখা রয়েছে। পাশাপাশি এতে এসআই হরেন্দ্রনাথ দেবদাশের নাম, পদবি ও শিবগঞ্জ থানার পরিচয় উল্লেখ করা হয়েছে।

পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এ অর্জন শিবগঞ্জ থানা পুলিশের সদস্যদের মধ্যে কর্মস্পৃহা বাড়াবে এবং অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখতে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

২

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

৩

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

৪

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৫

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী

৭

নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

৮

শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,

৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ।

১০

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১১

অভিযোগ করেও প্রতিকার নেই: কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৬৪ লাখ টাকার দুর্নীতি ও অনুপস্থিতির গুরুতর অভিযোগ।

১২

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০৪ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১৪

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

১৫

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

১৬

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

১৭

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

১৮

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

১৯

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

২০