মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক - আলোর সকাল
মুফিজুর রহমান নাহিদ
৯ জুন ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক
মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর সাইডলাইনে আজ ৮ জুন সকাল ৯:৩০ টায় জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মরিশাসে জনবল রপ্তানের বিষয়ে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছে।
​বৈঠকের শুরুতে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে মরিশাস সরকারকে অনুরোধ করেন। বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা তুলে ধরে মন্ত্রী জানান, টেক্সটাইল শিল্প ছাড়াও বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ সরকার প্রস্তুত। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
​বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে মরিশাস সরকার অত্যন্ত আগ্রহী, বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে তিনি আশ্বস্ত করেন। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের গভীর আগ্রহের কথাও তিনি বৈঠকে প্রকাশ করেন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব জনাব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো: আমিনুল ইসলাম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এম ইসলাম উদ্দিন

মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

১১

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

১২

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

১৩

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

১৪

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

ডেনমার্কে স্নাতক ডিগ্রীতে (ফার্স্ট ক্লাস) অর্জন করলেন গোয়াইনঘাটের আরিফুল হক পাপ্পু

১৭

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

১৮

তাহিরপুরে বিআরডিবির চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল

১৯

অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে:সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০