ভেড়ামারায় মাদক প্রতিরোধে ইউএনও আমিরুল আরাফাতের অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড  - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা, কুষ্টিয়া।
১৩ অক্টোবর ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় মাদক প্রতিরোধে ইউএনও আমিরুল আরাফাতের অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড 

ভেড়ামারায় মাদক প্রতিরোধে ইউএনও আমিরুল আরাফাতের অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত মাদক সেবন রোধ ও মাদক ব্যবসা প্রতিরোধে নিজেই অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার(১৩ ই অক্টোবর) দুপুরে ভেড়ামারা শহরের ঢাকা কোচ কাউন্টার ও ডাক বাংলো এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অপরাধে তিনি এই অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি তিনজন মাদকসেবী,ব্যবসায়িক ও বিক্রেতাকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। আটককৃত অভিযুক্তরা হল পৌরসভার কাছারীপাড়া এলাকার মো: শামসুল আলমের ছেলে মো: আশরাফুল আলম ইমন (৪৩), পৌরসভার নওদাপাড়া এলাকার মো: মোজাম্মেল মন্ডলের ছেলে মো: মুনতাজ মন্ডল(৪৫) এবং কাছারীপাড়া এলাকার মৃত খন্দকার সাইদুল ইসলামের ছেলে তামজীদুল ইসলাম(৩৪)। আটককৃতদের মধ্যে মাদক প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী মাদক সেবী তামজীদুলকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,মাদক ব্যবসায়ী মুনতাজকে ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবনকারী ইমনকে ১০০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত জানিয়েছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। মাদক ব্যবসা নির্মূল ও সেবনকারীদের আস্তানা ভেঙ্গে দেওয়ার জন্য কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

২

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

৩

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

৪

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৫

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী

৭

নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

৮

শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,

৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ।

১০

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১১

অভিযোগ করেও প্রতিকার নেই: কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৬৪ লাখ টাকার দুর্নীতি ও অনুপস্থিতির গুরুতর অভিযোগ।

১২

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০৪ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১৪

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

১৫

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

১৬

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

১৭

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

১৮

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

১৯

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

২০