সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী - আলোর সকাল
রোকসানা পারভিন, খুলনা
১৪ অক্টোবর ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী কৈখালী,ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার নির্বাচিত সফল ও জনপ্রিয় চেয়ারম্যান মো. আব্দুর রহিমের কোনো বিকল্প দেখছেন না স্থানীয় সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণ। দলমত নির্বিশেষে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকা এই মানুষটি ইতিমধ্যে তার সততা, কর্মদক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মাধ্যমে কৈখালী বাসীর হৃদয়ে এক স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন।

স্থানীয় সূত্র ও সরেজমিনে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কৈখালী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রাস্তাঘাটের আধুনিকায়ন, কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়ের সংস্কারসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সঠিক বণ্টনে তিনি শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছেন। বিশেষ করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা—যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ও টিসিবির কার্ড প্রকৃত সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে তিনি অনন্য নজির স্থাপন করেছেন।

কৈখালী ইউনিয়নের একাধিক প্রবীণ ও তরুণ ভোটারের সাথে কথা হলে তারা জানান, “আব্দুর রহিম শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি আমাদের অভিভাবক। যেকোনো বিপদে-আপদে তাকে দিন-রাত পাশে পাওয়া যায়। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দীর্ঘদিনের পারিবারিক বা সামাজিক বিরোধগুলো অত্যন্ত দক্ষতার সাথে ও নিরপেক্ষভাবে আপস-মীমাংসা করার কারণে এলাকায় শান্তি বিরাজ করছে। এই মুহূর্তে কৈখালী,ইউনিয়নের যে ধরনের উন্নয়ন ও সুশাসন প্রয়োজন, তা বজায় রাখতে আব্দুর রহিমের কোনো বিকল্প নেই।

বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জানান, আব্দুর রহিম একজন দূরদর্শী নেতা। মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে তার ‘জিরো টলারেন্স’ নীতি কৈখালী একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখছে। তার ব্যক্তিগত কোনো লোভ-লালসা না থাকায় সরকারি বরাদ্দের প্রতিটি টাকা শতভাগ মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, “আমি নিজেকে কখনো শাসক মনে করি না, কৈখালী বাসির সেবক মনে করি। এই এলাকার মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইউনিয়নবাসী আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমৃত্যু তাদের সেবা করে সেই আস্থার প্রতিদান দিয়ে যেতে চাই।

এলাকাবাসীর দাবি, কৈখালী ইউনিয়নের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি স্মার্ট ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন গড়ে তুলতে আগামীতেও আব্দুর রহিমের মতো একজন সৎ ও কর্মীবান্ধব নেতার নেতৃত্ব অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

২

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

৩

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

৪

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৫

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী

৭

নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

৮

শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,

৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ।

১০

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১১

অভিযোগ করেও প্রতিকার নেই: কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৬৪ লাখ টাকার দুর্নীতি ও অনুপস্থিতির গুরুতর অভিযোগ।

১২

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০৪ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১৪

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

১৫

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

১৬

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

১৭

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

১৮

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

১৯

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

২০