আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন - আলোর সকাল
মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
১৪ অক্টোবর ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন। বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ পরিদর্শন কর্মসূচিতে সান্তাহার পৌরসভা, আদমদীঘি উপজেলা পরিষদ, সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে তিনি বৃক্ষরোপণ, খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বুধবার সকাল ১১টায় সান্তাহার পৌরসভা পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন মাহমুদা পারভীন। এ সময় ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরে বেলা ১টায় আদমদীঘি উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এরপর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে গোড়গ্রাম খোকন হাজির পুকুরপাড় থেকে আকরামের বাড়ি অভিমুখী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার এবং সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি দপ্তরের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

২

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

৩

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

৪

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৫

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী

৭

নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

৮

শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,

৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ।

১০

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১১

অভিযোগ করেও প্রতিকার নেই: কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৬৪ লাখ টাকার দুর্নীতি ও অনুপস্থিতির গুরুতর অভিযোগ।

১২

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০৪ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১৪

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

১৫

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

১৬

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

১৭

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

১৮

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

১৯

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

২০