ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই - আলোর সকাল
শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
৯ জুন ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেঁচার চর গ্রামের বাসিন্দা ও সাবেক দফাদার মো. আনোয়ার হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (৬ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম আনোয়ার হোসেন কর্মজীবনে দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দফাদারের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণের কারণে তিনি স্থানীয় মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

তাঁর আকস্মিক মৃত্যুতে চরপুটিমারী ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পারিবারিকভাবে পরে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

২

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

৩

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

৪

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৫

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী

৭

নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

৮

শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,

৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ।

১০

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১১

অভিযোগ করেও প্রতিকার নেই: কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৬৪ লাখ টাকার দুর্নীতি ও অনুপস্থিতির গুরুতর অভিযোগ।

১২

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০৪ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১৪

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

১৫

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

১৬

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

১৭

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

১৮

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

১৯

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

২০