কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ! - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। ঢাকা
১৪ অক্টোবর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

ছবি সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আমবাগিচা এলাকায় সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল জোনে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মো. শেখ ফরিদ (৩১) দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের আমবাগিচা খেলার মাঠ এলাকায় তাঁর প্রতিষ্ঠানের ডিজিটাল জোনে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের স্টাফ মো. শফিকুল ইসলাম (২৪) ফোন করে তাঁকে জানান, অজ্ঞাতনামা ১০–১২ জন ব্যক্তি আমবাগিচা মাঠের গ্যালারির ছাদ থেকে ইটের টুকরা নিক্ষেপ করে প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দুটি গ্লাস ভেঙে যায় এবং প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার আশঙ্কায় লোকজন ঘটনাস্থল থেকে সরে যান। অভিযোগকারীর দাবি, গত ১২ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে আমবাগিচা এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিক শেখ ফরিদের অভিযোগ, ওই ঘটনার পর থেকে বিভিন্ন মোবাইল নম্বরসহ যোগাযোগমাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি একজন সাংবাদিক হওয়ায় তাঁর ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

অভিযোগপত্রে তাঁর প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এ অভিযোগের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আজগর হোসেন জানায়: সাংবাদিক পরিবারের ব‍্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও হুমকির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি দুঃখজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

২

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

৩

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

৪

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৫

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতীক: আব্দুর রহিমের বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী

৭

নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

৮

শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,

৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ।

১০

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১১

অভিযোগ করেও প্রতিকার নেই: কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৬৪ লাখ টাকার দুর্নীতি ও অনুপস্থিতির গুরুতর অভিযোগ।

১২

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০৪ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১৪

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

১৫

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

১৬

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

১৭

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

১৮

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

১৯

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

২০