বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন - আলোর সকাল
মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ।
১৮ অক্টোবর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন -

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা প্রকৌশলী এস.এম. শাহাদাত হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তার, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ এবং বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শিকদারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল স্তরের সকল নেতৃবৃন্দ সাংবাদিক এবং এলাকার বয়স্ক ময় মুরুব্বী প্রবীণ ব্যক্তিগণ ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম), অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এবং উপস্থিত অত্র অঞ্চলের সকল ময় মুরুব্বী রাজনীতিবিদ, সকল স্তরের নেতাকর্মীরা নিজ হাতে তালগাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলার বিভিন্ন সড়কের পাশে তালগাছের চারা ও বীজ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্য উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে তালগাছ রোপণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে উপজেলার সড়কপথের দুই পাশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তালগাছ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছ রোপণ নিয়ে জনসচেতনতা বৃদ্ধিও এ ধরনের উদ্যোগের অন্যতম ইতিবাচক দিক। তবে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং আবহাওয়াবিষয়ক সতর্কতা অনুসরণ করাও জরুরি।

বেলকুচি উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ কর্মসূচি উপজেলার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১

আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

২

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

৩

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

৪

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

৫

মেঘনায় মাতাবেরকান্দি শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

৬

জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা

৭

তাহিরপুরে বড়ছড়া দুর্গামন্দির পরিদর্শনে ইউএনও রিপামনি দেবী, পূজা কমিটির হাতে সংসদ সদস্যের উপহার।

৮

তাহিরপুরে বাদাঘাট কালীবাড়ী মন্দির পরিদর্শনে মাহবুব মুল্লিক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১০

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে নবীনদের বরণ, MSSC-কে ঘিরে আবেগঘন বার্তা

১১

কেন্দুয়ার এস এম শহিদুল ইসলাম তরুন এর ইউ পি নির্বাচনে ব্যাপক প্রস্তুতি মূলক আলোচনা সভা ।

১২

কালিয়াকৈরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

১৩

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দিয়াকুল নতুন পাড়া শারদীয় দূর্গাপুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

১৪

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা 

১৫

শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

১৬

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১৭

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

১৮

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৯

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

২০