কুমিল্লার মেঘনা উপজেলার মাতাবের কান্দি (মধ্যপাড়া) ভিমানন্দ দাস দুর্গাপূজা মন্ডপের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মাতাবের কান্দি (মধ্যাপাড়া) ভিমানন্দ দাস দুর্গাপুজা মন্ডপের সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও দুর্গাপুজা মন্ডপ কমিটির ১নং সদস্য মোঃ আবু ইউসুফ (নয়ন)।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আরও ছিলেন, মানিকারচর এল.এল. উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওবাইদুল হক, মাতাবের কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন, মানিকারচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা যুবদলের সদস্য ও চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফ প্রধানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য নেতাকর্মীরা।
মোঃ আবু ইউসুফ (নয়ন) বলেন, আমার প্রিয় নেতা, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের আদেশে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এর দিকনির্দেশনায় আমরা মেঘনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেঘনার সকল পুজা মন্ডপ গুলোতে সবসময় যাতায়াত করছি এবং সর্বক্ষণ তাদের খোঁজ খবর রাখছি।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। তিনি সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করার জন্য পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজনেঃ- মাতাবের কান্দি (মধ্যাপাড়া) ভিমানন্দ দাস দুর্গাপূজা মন্ডপ কমিটি।
মন্তব্য করুন