ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৬ জুলাই ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, পুষ্টি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ক্লিনিকের সেবার পরিধি বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকের সভাপতি জিলু মিয়া, সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী, পল্লী চিকিৎসক নুরুল আমিন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তানিম হাসান, পরিবার কল্যাণ সহকারী তাহসিনা সাহান রুপা, সাংবাদিক মোঃ আব্দুল মান্নান পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আনারুল শাহ এবং এলাকার কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচকরা বলেন, কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সেবাকে আরও কার্যকর করতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভার শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও বেগবান করতে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০