জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি মনির সম্পাদক স্বাধীন খাঁন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩০ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি মনির সম্পাদক স্বাধীন খাঁন

সভাপতি মনির সম্পাদক স্বাধীন খাঁন (ছবি)

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সংরক্ষণ এবং নদ-নদী রক্ষার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় জামালগঞ্জের সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে খন্দকার ইনসান আহমেদ মনিরকে সভাপতি এবং ছাদিকুর রহমান স্বাধীন খাঁনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং সদস্য মুন্না চৌধুরী।

সম্মেলনে বক্তারা বলেন, হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তাঁরা আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা কৃষি ও নদ-নদীর সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই হাওরের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ধ্বংস হয়—এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থ নিশ্চিত করতে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।

বক্তারা নদ-নদীর স্বাভাবিক প্রবাহ, হাওরের জীববৈচিত্র্য, জলজ সম্পদ ও খনিজ সম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক, পরিবেশপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সহসভাপতি: আরিফুল ইসলাম সরকার, মো. আফাই হোসেন, সেলিম আহমেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোড়ল ও শাহানুর আলম।যুগ্ম সাধারণ সম্পাদক: সাইদুল মুরছালিন।সাংগঠনিক সম্পাদক: সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও সুলেমান আফিন্দী জাফরান।অর্থ সম্পাদক: সাব্বির রহমান আরিফ।বাঁধ বিষয়ক সম্পাদক: নাফিউদ্দোহা ও মিজান মিয়া।দপ্তর সম্পাদক: আজাদ মিয়া।প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: আবু ইউসুফ নাঈম।শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: পারভেজ মোশাররফ জিহাদ।তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. শফিকুল ইসলাম।আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: আজিমুদ্দিন হেলাল।দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মাইনুদ্দীন।বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: আশরাফ খান।নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: সাইদুল।হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: নকুল দাশ।মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: সাহাঙ্গীর আলম।নির্বাহী সদস্য: দেলোয়ার জাহান আরিফ, ওয়াসিম আকরাম, কামাল হোসেন, মো. জোবায়ের, রুহুল আমিন, জুয়েল মিয়া, মিছবা তালুকদার, ইয়াছিন আরাফাত, শাহা আলম, মোশাহিদ মিয়া ও আপন মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওর, নদী, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের প্রত্যাশা, এ কমিটির মাধ্যমে জামালগঞ্জে হাওর ও নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার সামাজিক আন্দোলন আরও গতিশীল হবে।

জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

১

আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন।

২

সাতক্ষীরায় আতঙ্কের নাম ওসি শেখ শাহিনুর রহমান: সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম

৩

জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি মনির সম্পাদক স্বাধীন খাঁন

৪

টাইব্রেকারে বাদাঘাট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সোহালা এফসি

৫

নিখোঁজ সংবাদ: মা ও ১৮ মাসের শিশু সন্তানের সন্ধান চায় পরিবার

৬

বরুড়ায় ইউএনওর কক্ষে প্রবেশে লাগবে না অনুমতি, জুতাসহ প্রবেশের নির্দেশনা দরজায়

৭

নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক

৮

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

৯

নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ।  

১০

জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি

১১

দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

১২

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ

১৩

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সিরাজুল ও সম্পাদক রাসেল

১৫

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র জব্দ

১৬

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু!!

১৮

আমতলীর আলোচিত মাদক সম্রাজ্ঞী চম্পা গ্রেফতার।।

১৯

তাহিরপুরে শুষ্ক মৌসুমে ইজারার নামে অর্থ আদায় বন্ধের দাবি: এলাকাবাসী

২০