টেকনাফে র‌্যাব-১৫’র চিরুনি অভিযান অস্ত্র, গুলি ও ধারালো কিরিচসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা ‘গফুর’ গ্রেফতার - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি।
২৫ মে ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে র‌্যাব-১৫’র চিরুনি অভিযান অস্ত্র, গুলি ও ধারালো কিরিচসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা ‘গফুর’ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাব-১৫’র বিশেষ চিরুনি অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা আব্দুল গফুর (৪৪) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত গফুর একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, মাদক কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আব্দুল গফুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি বড় লোহার কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল গফুর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, আব্দুল গফুর স্থানীয়ভাবে কুখ্যাত “গফুর ডাকাত দল”-এর প্রধান হোতা ও অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও একটি মাদক মামলায় তিনি ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলেও জানিয়েছে র‌্যাব।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গফুর ও তার সহযোগীরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। র‌্যাবের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকে।

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১০

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১১

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১২

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১৩

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৪

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৫

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৬

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৮

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৯

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

২০