তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বাদাঘাট বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা কবির। এ সময় জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, মাওলানা বশির আহমদ ও মাওলানা নোমান আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা মইনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে ২০২৬–২০২৭ সেশনের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তাহিরপুর উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা ত্বায়িবুর রহমান এবং সহসভাপতি হিসেবে হাফিজ মর্তুজা আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সম্পাদক সংগঠন মৌলভী সুলেমান কবির, বায়তুল মাল সম্পাদক মো. মোকাব্বির হোসেন মুক্তার, প্রশিক্ষণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, অফিস সম্পাদক মো. ইউসুফ আল মামুন, প্রকাশনা সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরে আলম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মেরাজুল ইসলাম এবং সদস্য মো. লিটন আহমেদ।

বৈঠকে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আগামী সেশনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০২৬–২০২৭ সেশনের জন্য পুনর্গঠিত এ কমিটির মাধ্যমে তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

২

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৩

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

৪

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

৫

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৭

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

৮

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

৯

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১০

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

১১

ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১২

বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

১৩

অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের শিকার হওয়ার দাবি বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের

১৪

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১৫

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

১৬

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

১৭

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৯

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০