
শাহজালাল মহাবিদ্যালয়ে (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহজালাল মহাবিদ্যালয় এর একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরন উপলক্ষে অত্র মহাবিদ্যালয় এর আয়োজনে ১৫ অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় এই মহাবিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এনামুল কবির এর সভাপতিত্বে ও প্রভাষক তাসনিমুল ইসলাম শিহাব এর প্রাণবন্ত সঞ্চালনায় একাদশ শ্রেণীর (২৬০২৬-২০২৭ শিক্ষা বর্ষ) শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি শাহজালাল মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এনামুল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী আবু হুরায়রা সাদ মাস্টার, শাহজালাল মহাবিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, সদস্য আব্দুস ছালাম, সদস্য হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও শাহজালাল মহাবিদ্যালয় এর একাদশ শ্রেণীর শিক্ষার্থী রেদোয়ান হোসেন জিহাদ ।
এর আগে প্রধান অতিথি সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ শাহজালাল মহাবিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন। পরবর্তীতে প্রধান অতিথি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল মহাবিদ্যালয় এর প্রভাষক রিংকু রায়, প্রভাষক মো: শিশির আহম্মেদ, প্রভাষক
দেবাশীষ রায়, প্রভাষক মো: হাসানুজ্জামান খান, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক মাহমুদ সুলতান, প্রভাষক
মির্জা আব্দুল হক, প্রভাষক মো: মাইনুদ্দিন, প্রভাষক মো: শফিকুল ইসলাম, প্রভাষক
সুনে তালুকদার, প্রভাষক মো: খাইরুল ইসলাম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এম সোহেল, আব্দুল আলীম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুল মতিন, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জুবায়ের হোসেন আবু, কলকলিয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক হোসেন রাজু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক সাদেক হোসেন, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম হোসাইন রোয়েল, বিএনপি নেতা আনোয়ারুল হক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, শাহজালাল মহাবিদ্যালয় এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম ও গীতাপাঠ করেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবনী রানী নাথ।
মন্তব্য করুন