তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৮ জুন ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি ভর্তুকি ও আর্থিক অনুদান বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে স্থানীয় বিএনপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

আবেদনে বলা হয়েছে, গত বৈশাখ মাসে প্রতিকূল আবহাওয়ায় এলাকার বোরো ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার বিশেষ আর্থিক অনুদান ও কৃষি ভর্তুকি বরাদ্দ দিলেও তা বিতরণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা থেকে বাদ দিয়ে নিজের স্ত্রী, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন এবং অকৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এর ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করা হয়েছে। আবেদনের সঙ্গে অভিযোগে উল্লেখিত সুবিধাভোগীদের একটি তালিকাও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য এমদাদুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমার অজান্তেই আমার এবং আমার স্ত্রীর নাম এখানে চলে এসেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

আবেদনকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০