তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১২ অগাস্ট ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাকারিয়া নামে এক প্রার্থী।

গত ৯ আগস্ট তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া লিখিত অভিযোগে জাকারিয়া উল্লেখ করেন, তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পদে প্রার্থী হিসেবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। গত ৪ আগস্ট অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল প্রকাশের পর তিনি দেখতে পান, ফলাফল তালিকায় তাঁর নাম নেই। এতে তাঁর আপত্তি না থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য ও অনিয়মের আশঙ্কা করছেন তিনি।

অভিযোগে জাকারিয়া দাবি করেন, বালিজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একাধিক ব্যক্তির নাম ফলাফল তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। অথচ তিনি নিজে জাতীয় নির্বাচনের সময় তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ডাটা এন্ট্রি ও অনলাইনভিত্তিক গুরুত্বপূর্ণ কাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় আনসার ও ভিডিপি সদর দপ্তর থেকে পুরস্কৃত হয়েছিলেন।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, উপজেলার অন্যান্য ইউনিয়নেও একই ধরনের অনিয়ম হয়ে থাকতে পারে বলে তাঁর আশঙ্কা রয়েছে। তবে এসব বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

জাকারিয়া অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, যদি কেউ এ বিষয়ে কোন অভিযোগ করে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বড়ছড়া দুর্গামন্দির পরিদর্শনে ইউএনও রিপামনি দেবী, পূজা কমিটির হাতে সংসদ সদস্যের উপহার।

১

তাহিরপুরে বাদাঘাট কালীবাড়ী মন্দির পরিদর্শনে মাহবুব মুল্লিক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

২

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৩

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে নবীনদের বরণ, MSSC-কে ঘিরে আবেগঘন বার্তা

৪

কেন্দুয়ার এস এম শহিদুল ইসলাম তরুন এর ইউ পি নির্বাচনে ব্যাপক প্রস্তুতি মূলক আলোচনা সভা ।

৫

কালিয়াকৈরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

৬

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দিয়াকুল নতুন পাড়া শারদীয় দূর্গাপুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

৭

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা 

৮

শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

৯

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১০

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

১১

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১২

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

১৩

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত –

১৪

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২

১৫

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড

১৬

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

১৮

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৯

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

২০