তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক - আলোর সকাল
admin
২৮ জুলাই ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। অভিযুক্ত তরুণ তাবির হোসেন (২৫) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শফিকুল ইসলামের ছেলে। অভিযোগ উঠেছে, তরুণী বিয়ের দাবি নিয়ে বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকেই তাবির আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগী তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি জানান, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তার দাবি, গত সোমবার সকালে বিয়ের কথা বলে তাবির তাকে বাড়ি থেকে বের করে যাদুকাটা নদীর মিয়ারচর, পাঠানপাড়া খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে নিয়ে যান।

তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাবির তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে সন্ধ্যায় কৌশলে তার ব্যবহৃত মুঠোফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে বাদাঘাট বাজারে তাকে রেখে পালিয়ে যান। এরপর নিরুপায় হয়ে সোমবার সন্ধ্যা থেকেই তিনি তাবিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

কান্নাজড়িত কণ্ঠে ওই তরুণী বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সম্মান নষ্ট করে এখন পালিয়ে গেছে। তাবির আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই।”

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোমবার সন্ধ্যা থেকে তরুণী অভিযুক্তের বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্তও তিনি অনশন চালিয়ে যান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এদিকে সংবাদ সংগ্রহে গেলে অভিযুক্তের বড় বোন সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ ওঠে।

অভিযুক্ত তাবিরের বাবা শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, “আমি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ময়মনসিংহে আছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, বিষয়টি পুলিশের নজরে রয়েছে। বাদাঘাট পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০