শিশু বয়সে বিয়ের চেষ্টা, সুনামগঞ্জ আদালত এলাকা থেকে কিশোর-কিশোরীকে হেফাজতে নিল পুলিশ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
৩০ জুলাই ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু বয়সে বিয়ের চেষ্টা, সুনামগঞ্জ আদালত এলাকা থেকে কিশোর-কিশোরীকে হেফাজতে নিল পুলিশ

শিশুবিবাহের চেষ্টা প্রতিরোধে সুনামগঞ্জ আদালত এলাকা থেকে এক কিশোর ও এক কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে বৃহস্পতিবার (৩০ জুলাই) এক কিশোর ও এক কিশোরী সুনামগঞ্জ আদালত এলাকায় এসে একজন আইনজীবীর মাধ্যমে কোর্ট ম্যারেজের চেষ্টা করে। তাদের আচরণ ও বয়স নিয়ে সন্দেহ হলে বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম)-কে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট আইনজীবীর চেম্বার থেকে ওই দুজনকে নিরাপদ হেফাজতে নিয়ে যায়।

পুলিশ জানায়, কিশোরটির নাম ইমন (১৭)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের রফিক মিয়ার ছেলে। তার বড় ভাইয়ের নাম আতিক। অপরদিকে কিশোরীর বয়স ১৫ বছর। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকার শান্ত মিয়ার মেয়ে। তার বড় ভাইয়ের নাম শামীম।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও তাদের কাছে কোনো অর্থ ছিল না।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ উভয় পরিবারের সদস্যদের দ্রুত থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তাদের অভিভাবকদের সন্ধান দিতে পারে—এমন কোনো ব্যক্তি তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, উভয় কিশোর-কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০