সাতক্ষীরায় আতঙ্কের নাম ওসি শেখ শাহিনুর রহমান: সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আতঙ্কের নাম ওসি শেখ শাহিনুর রহমান: সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম

ওসি শেখ শাহিনুর রহমান: ছবি সংগৃহীত

রোকসানা পারভিন খুলনা

সাতক্ষীরার কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ শাহিনুর রহমান যোগদানের পর থেকেই বদলে গেছে পুরো এলাকার অপরাধচিত্র। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি এবং একের পর এক সফল অভিযানের কারণে তিনি এখন স্থানীয় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও চাঁদাবাজদের কাছে এক মূর্তমান আতঙ্কের নাম হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ওসির নির্দেশে দিনরাত বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং চিহ্নিত মাদক স্পটগুলোতে পুলিশের কড়া নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে মাদক সিন্ডিকেটগুলো কোনঠাসা হয়ে পড়েছে। শীর্ষস্থানীয় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছে, আর বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

এলাকার সাধারণ মানুষ জানান, এর আগে কালিগঞ্জের বিভিন্ন পয়েন্টে মাদক কেনাবেচা এবং কিশোর গ্যাং ও স্থানীয় সন্ত্রাসীদের উৎপাত ছিল নিত্যদিনের ঘটনা। তবে ওসি শেখ শাহিনুর রহমানের কঠোর অবস্থানের কারণে বর্তমানে আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। সাধারণ মানুষ এখন স্বস্তিতে চলাচল করতে পারছেন। হয়রানিমুক্ত সেবা দিতে থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ নেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা আনা হয়েছে।

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় কালিগঞ্জকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা তরুন সমাজকে মাদকের দিকে ঠেলে দেয়, তাদের কোনো ছাড় নেই। অপরাধী যেই হোক না কেন, তার স্থান হবে জেলখানায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

এলাকার সুশীল সমাজ ও সচেতন মহল পুলিশের এই সাহসী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই ধারা বজায় থাকলে খুব দ্রুতই কালিগঞ্জ একটি সম্পূর্ণ নিরাপদ ও আদর্শ মডেল উপজেলায় রূপান্তরিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

১

আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন।

২

সাতক্ষীরায় আতঙ্কের নাম ওসি শেখ শাহিনুর রহমান: সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম

৩

জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি মনির সম্পাদক স্বাধীন খাঁন

৪

টাইব্রেকারে বাদাঘাট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সোহালা এফসি

৫

নিখোঁজ সংবাদ: মা ও ১৮ মাসের শিশু সন্তানের সন্ধান চায় পরিবার

৬

বরুড়ায় ইউএনওর কক্ষে প্রবেশে লাগবে না অনুমতি, জুতাসহ প্রবেশের নির্দেশনা দরজায়

৭

নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক

৮

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

৯

নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ।  

১০

জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি

১১

দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

১২

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ

১৩

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সিরাজুল ও সম্পাদক রাসেল

১৫

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র জব্দ

১৬

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু!!

১৮

আমতলীর আলোচিত মাদক সম্রাজ্ঞী চম্পা গ্রেফতার।।

১৯

তাহিরপুরে শুষ্ক মৌসুমে ইজারার নামে অর্থ আদায় বন্ধের দাবি: এলাকাবাসী

২০