সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১০ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

অনলাইন ডেস্ক 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটের সীমান্তবর্তী কোনো এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রনজিত সরকারের একটি ভিডিওতে তারা মিয়াকে দেখা গেছে। ওই ভিডিওতে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারকে একটি মতবিনিময় সভায় বক্তব্য দিতে দেখা যায়। সভাটির স্লোগান ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার রাতে সিলেটের কোনো একটি সীমান্ত এলাকায় ওই সভার আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে দাবি করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার।

তবে সভার নির্দিষ্ট স্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, সিলেটে এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিওতে তারা মিয়াকে দেখা গেছে। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। বৈঠকের স্থান ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

এদিকে, সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে ওই বৈঠকের বক্তব্যসংবলিত ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। এর জেরে সোমবার মধ্যরাতে সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের দাবি, রনজিত সরকার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ওই সভায় অংশ নেওয়ার পর আবার ভারতে ফিরে গেছেন। তিনি নিজেও গণমাধ্যমকে জানিয়েছেন, সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছে।

সূত্র: এশিয়া পোস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

২

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

৩

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

৪

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

৫

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

৬

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

৭

শ্রীবরদীতে ৫৮০ পিস ইয়াবা ও দুই বোতল মদসহ ৪ জন গ্রেপ্তার

৮

শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,

৯

দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ 

১০

নওগাঁর পত্নীতলায় দীর্ঘ সাত মাস ধরে প্রতি সোমবার গরিব ও অসহায়দের মাঝে হারুন রশিদের রান্না করা খাবার বিতরণ

১১

দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে ওটিপি নিয়ে ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি

১২

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই শরীফুল ইসলাম।

১৩

সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর

১৪

জগন্নাথপুরে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

১৫

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

১৬

কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীকে বরণ

১৭

দিরাইয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে কাজ শুরুর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

১৮

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৯

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বাড়াতে বাজেটে বরাদ্দের দাবি

২০