দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে ওটিপি নিয়ে ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১০ নভেম্বর ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে ওটিপি নিয়ে ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি

দিরাই প্রতিনিধি । হুমায়ুন কবির 

সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীর উপবৃত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর ব্যাংক হিসাবের তথ্য ও এটিএম কার্ডের ছবি সংগ্রহ করে ৪৪ হাজার ৪৮৬ টাকা ৫৬ পয়সা আত্মসাতের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছা. মাছুমা বেগম (২২) দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা জিডির নম্বর ১৬১ এবং ট্র্যাকিং নম্বর ZFTT4B।

জিডি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর ৩টা ২৪ মিনিটে মাছুমা বেগমের ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনে প্রতারকরা তাঁর নাম-ঠিকানা উল্লেখ করে জানায়, তাঁর ভাতিজি লামিয়া দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে উপবৃত্তি দেওয়া হবে। এ জন্য ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন।

একপর্যায়ে প্রতারকরা ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি এটিএম কার্ডের নম্বর অথবা কার্ডের ছবি চায়। সরল বিশ্বাসে মাছুমা বেগম তাঁর ব্যাংক হিসাবের এটিএম কার্ডের ছবি পাঠিয়ে দেন। পরে ব্যাংক হিসাব যাচাইয়ের কথা বলে তাঁর মোবাইলে আসা ওটিপি (OTP) নম্বর জানতে চায় প্রতারকরা। তাদের কথামতো কয়েকটি ওটিপি নম্বর দেওয়ার পর একাধিকবার আবারও ওটিপি চাওয়া হলে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি আর কোনো ওটিপি নম্বর দেননি।

পরবর্তীতে দ্রুত পূবালী ব্যাংকের দিরাই শাখায় গিয়ে হিসাব পরীক্ষা করে তিনি দেখতে পান, তাঁর ব্যাংক হিসাব থেকে কৌশলে ৪৪ হাজার ৪৮৬ টাকা ৫৬ পয়সা তুলে নেওয়া হয়েছে। পরে প্রতারকদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী দিরাই থানায় সাধারণ ডায়েরি করেন।

উপবৃত্তি, সরকারি অনুদান কিংবা আর্থিক সুবিধা দেওয়ার কথা বলে কেউ ব্যাংক কার্ডের ছবি, পিন নম্বর বা ওটিপি চাইলে তা কখনোই কাউকে দেওয়া উচিত নয়। এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে কার্ড ও হিসাবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় দীর্ঘ সাত মাস ধরে প্রতি সোমবার গরিব ও অসহায়দের মাঝে হারুন রশিদের রান্না করা খাবার বিতরণ

১

দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে ওটিপি নিয়ে ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি

২

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই শরীফুল ইসলাম।

৩

সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর

৪

জগন্নাথপুরে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

৫

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

৬

কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীকে বরণ

৭

দিরাইয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে কাজ শুরুর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

৮

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৯

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বাড়াতে বাজেটে বরাদ্দের দাবি

১০

আবারও মহানুভবতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন ইসমাইল ভাই 

১১

নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঘটনাস্থলে মিলল আরেকটি ককটেল

১২

নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন গড়তে জেসমিন প্রকল্পের প্রচারণা

১৩

নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রনজিতের সীমান্ত এলাকায় সভা, যা জানা গেল

১৪

তাহিরপুরে নৌকার সংঘর্ষে পঙ্গুত্বের শঙ্কায় শ্রমিক, চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন বালুমহালের ইজারাদার

১৫

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী সবুজ আলম।

১৬

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১৭

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

১৮

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

১৯

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

২০