হাওরে নৌকা পারাপারে এক গুয়েমি সংবাদ প্রকাশ নিয়ে স্থানীয় সাংবাদিককে দোষারোপ: স্বচ্ছতা দাবি ইজারাদারের - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩ নভেম্বর ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরে নৌকা পারাপারে এক গুয়েমি সংবাদ প্রকাশ নিয়ে স্থানীয় সাংবাদিককে দোষারোপ: স্বচ্ছতা দাবি ইজারাদারের

মিঠামইন প্রতিনিধি। মোক্তার হোসেন গোলাপ।

কিশোরগঞ্জের হাওরে নৌকা পারাপারে অতিরিক্ত টোল আদায় নিয়ে একটি মাল্টিমিডিয়া সংবাদ প্রচারের পর ওই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, একগুয়েমি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ঘাটের ইজারাদার।

ইজারাদারের অভিযোগ, প্রচারিত ভিডিও রিপোর্টে ইজারা আদায়কারী, ঘাট সংশ্লিষ্টদের এবং পারাপার হওয়া ভুক্তভোগী বা স্থানীয় যাত্রীদের কারো কোনো বক্তব্য নেওয়া হয়নি। সরেজমিনে যাচাই-বাছাই না করে একপক্ষীয়ভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে রিপোর্টটি প্রচার করা হয়েছে, যার ফলে স্থানীয় সাংবাদিকদেরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

ইজারাদাররা জানান, তারা সরকার নির্ধারিত নিয়ম, টোল চার্ট ও তালিকা অনুযায়ীই ঘাটে টাকা আদায় করছেন। সরকারি নিয়ম মেনে ইজারা মূল্য পরিশোধ করেই তারা বৈধভাবে ঘাট পরিচালনা করছেন। এ নিয়ে যাত্রী বা স্থানীয়দের কোনো অভিযোগ নেই বলেও তারা দাবি করেন।

এদিকে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্থানীয় সাংবাদিক মোক্তার হোসেন গোলাপের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ভিডিও রিপোর্ট সম্পর্কে আমি কিছুই জানি না। বাইরের একজন সাংবাদিক হাওরে ঢুকে অসম্পূর্ণ একটি রিপোর্ট পরিবেশন করেছে। যা একেবারেই সংবাদপত্রের নীতির বহির্ভূত।

তিনি আরও বলেন, একটি রিপোর্ট প্রচারের আগে সংশ্লিষ্ট ইজারাদার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতি। কিন্তু ওই রিপোর্টে তার কোনোটাই মানা হয়নি।

স্থানীয়দের মতে, হাওরাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা এই নৌ-পারাপার। এ নিয়ে বিভ্রান্তিকর ও একপেশে তথ্য প্রচার হলে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এবং ঘাটে অপ্রীতিকর ঘটনা ও মারামারির আশঙ্কা থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

১

সংযুক্ত আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

২

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে সরকারি বিদ্যুৎ

৩

অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন।

৪

পাওখালী থেকে গণসংযোগ শুরু করলেন ‘গরিবের নেতা’ শফিকুল ইসলাম বাবু।

৫

১১ বছরের শিশু আমিনুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি

৬

হাওরে নৌকা পারাপারে এক গুয়েমি সংবাদ প্রকাশ নিয়ে স্থানীয় সাংবাদিককে দোষারোপ: স্বচ্ছতা দাবি ইজারাদারের

৭

গারো পাহাড় কেটে পাথর-বালু লুট পাট, হুমকিতে জীববৈচিত্র্য ও পর্যটন

৮

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের অভিযোগে ডিলারকে কারাদণ্ড, বাতিল হচ্ছে ডিলারশিপ

৯

মাদকবিরোধী কমিটির সদস্য হওয়ায় স্বর্ণকারের বাড়িতে হামলার অভিযোগ, আহত ৬

১০

মাদকমুক্ত বানিয়াচং চাই: সুস্থ সমাজ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১১

কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক 

১২

তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-

১৩

বানিয়াচংয়ে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি নওজোয়ান বনাম তোফাজ্জল মেম্বার একাদশ

১৪

ব্রিজের মুখে বিপদ, প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল

১৫

বদলগাছী উপজেলার ৬নং বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন মো: সাজ্জাক হোসেন

১৬

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ!! 

১৭

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে,

১৮

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৯

কাশিয়ানির রাজপাট ডিগ্রি কলেজে ৮ বছর অধ্যক্ষ নেই, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

২০