কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে ২ লাখ টাকার বিশেষ বরাদ্দে ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ। - আলোর সকাল
মোঃ সাগর হোসেন, খুলনা।
৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে ২ লাখ টাকার বিশেষ বরাদ্দে ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ বরাদ্দ (২০২৫-২৬ অর্থবছর) থেকে ২ লাখ টাকার অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নূরানী মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস,সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার ইউনুস আলী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের সদস্য আফসার উদ্দিন, পীযুষ কান্তি রায়, আব্দুস সালাম, লাইলী পারভীন, পূর্ণিমা রানী ও রোজিনা পারভীন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে পিছিয়ে না পড়ে। শিক্ষা, মানবিকতা ও উন্নয়নের ধারাবাহিকতায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

শিক্ষা,সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান শুধু সহায়তা নয়, বরং তাদের পড়াশোনায় উৎসাহ জোগানোর একটি কার্যকর উদ্যোগ। শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি। তাই সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত।

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা।

ধর্মপাশায় কান্দাপাড়া সর: প্রা: বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মির্জা শাহ কামাল –

মৌলভীবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতাতার চেতনা’-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম।

অভয়নগরে সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ : পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

*সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ০২*

১০

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

১১

কক্সবাজারে দৈনিক রুপালী সৈকত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। 

১২

বিশ্বম্ভর পুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (svaw) ফোরামের সভা” 

১৩

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

১৪

রূপনাই গাছপাড়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ।

১৫

সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

১৬

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

১৭

সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যাদুর্গতদের জন্য বিশেষ চিকিৎসা শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

১৮

জামালগঞ্জে জুলাই শহিদ দিবস পালন, উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

তাহিরপুরে ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২০