বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - আলোর সকাল
মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টার:
৩১ অগাস্ট ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল উপজেলার হারিছনগর (নতুনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মিয়া (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জুয়েল মিয়া হারিছনগর (নতুনপাড়া) গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সিআর মামলা নং-৩৭৩/২০১৯-এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ উল্যা ভূঁইয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই
(নিঃ) আব্দুর রবসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তারের পর জুয়েল মিয়াকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মধ্যনগরে আ.লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

আগামীকাল সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

নান্দাইলে “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জৈন্তাপুর সীমান্তে বিজিবি কঠোর অবস্হানে

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী

আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে

তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: জুনাব আলী

১০

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

১১

তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

১২

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

১৩

টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

১৪

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

১৫

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

১৬

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

১৭

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

১৮

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

১৯

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

২০