জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং বন্ধের দাবীতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
৩০ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং বন্ধের দাবীতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

জগন্নাথপুরে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বন্ধের দাবীতে এলাকাবাসীর পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ এর জগন্নাথপুর কার্যালয়ের এজিএম এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ এর গ্রাহকেরা দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে লোডশেডিং বন্ধের দাবীতে ২৯ শে জুন রোজ সোমবার দুপুরে জগন্নাথপুর বটেরতল এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম ঋষিকেশ বিশ্বাস ও বিকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর নিকট স্মারকলিপি প্রদান করেছেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট মুরুব্বি রসিক মিয়া, মুহিম খান, শফিকুর রহমান তুহুর, মিজানুর রহমান আক্কাছ, মাওলানা মাহিদুল ইসলাম, তোফায়েল আহমদ, মিজান হোসেন, মাসুম আহমদ, সানাউর রহমান সোহেল, ফাহিম আহমদ, ছামি আহমদ সহ অর্ধশতাধিক ভুক্তভোগী জনসাধারণ।

এ ব্যাপারে ভুক্তভোগী পল্লি বিদ্যুৎতের গ্রাহকেরা গণমাধ্যমকে বলেন, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট। দিনে- রাতে সমানতালে চলছে বিদ্যুতের আসা যাওয়ার পালা। ফলে ইলেকট্রনিক সামগ্রীর কার্যক্রম ও ফ্রিজে থাকা মাছ-মাংস ইত্যাতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদানকারীরা বলেন, গরমের সঙ্গে অসহনীয় বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। মাত্রাতিরিক্ত বিদ্যুতের ভেল্কিবাজিতে পানির মটর চালানো কষ্টকর হয়ে উঠেছে। ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে। বাচ্চাদের লেখাপড়া ব্যাহত হয়। বিদ্যুতের ভোগান্তির কারণে খুবই কষ্টে আছি। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং চলছে। পল্লি বিদ্যুৎতের সমস্যা সমাধানে এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে জগন্নাথপুর পল্লী বিদ্যুতের এজিএম ঋষিকেশ বিশ্বাস বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন একটি সাবস্টেশন নির্মাণের পরিকল্পনা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, বিদ্যুৎ এর লোডশেডিং এর বিষয়ে স্মারকলিপি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০