ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।  - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১৩ মে ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ততয়বুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শান্তিগঞ্জ উপজেলার সচেতন নাগরিক, আলেম সমাজ ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা, আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছেন। এসব পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে এবং সামাজিক বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগকারীদের দাবি।

এতে আরও উল্লেখ করা হয়, কিছু পোস্টে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে সাধারণীকরণ করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি কটূক্তিমূলক ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অভিযোগকারীরা দাবি করেছেন, একজন শিক্ষক হিসেবে তার কাছ থেকে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত হলেও তিনি উল্টো উগ্র বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

তারা অভিযোগে আরও উল্লেখ করেন, এসব কর্মকাণ্ড সরকারি চাকরিজীবীদের আচরণবিধি ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইনের পরিপন্থী হতে পারে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্যও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

২

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৩

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৪

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৫

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৬

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৭

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

৮

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

৯

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১০

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১১

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১২

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৩

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৪

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৬

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৭

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

১৮

শ্রীবরদীতে ৫৮০ পিস ইয়াবা ও দুই বোতল মদসহ ৪ জন গ্রেপ্তার

১৯

শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,

২০