নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩০ অক্টোবর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধির। নেত্রকোনা।

নেত্রকোনার সদর উপজেলায় জন্মদিন উদ্‌যাপনের কথা বলে ফ্ল্যাটে ডেকে নিয়ে ১৬ বছর বয়সী এক কলেজছাত্রীকে রাতভর একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক সাকিবের বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জন্মদিন উদ্‌যাপনের কথা বলে কৌশলে মিমকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন তাঁর প্রেমিক সাকিব। সেখানে যাওয়ার পর জন্মদিন উদ্‌যাপনের পরিবর্তে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা সাকিবের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই জন্মদিন পালনের কথা বলে তাঁকে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্তের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ সংবাদ: মা ও ১৮ মাসের শিশু সন্তানের সন্ধান চায় পরিবার

১

বরুড়ায় ইউএনওর কক্ষে প্রবেশে লাগবে না অনুমতি, জুতাসহ প্রবেশের নির্দেশনা দরজায়

২

নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক

৩

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

৪

নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ।  

৫

জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি

৬

দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

৭

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ

৮

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৯

শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সিরাজুল ও সম্পাদক রাসেল

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র জব্দ

১১

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু!!

১৩

আমতলীর আলোচিত মাদক সম্রাজ্ঞী চম্পা গ্রেফতার।।

১৪

তাহিরপুরে শুষ্ক মৌসুমে ইজারার নামে অর্থ আদায় বন্ধের দাবি: এলাকাবাসী

১৫

তাহিরপুরে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত গড়ছেন ইউএনও রিপামনি দেবী

১৬

ধর্মপাশা উপজেলাকে গ্রাম আদালতের সর্বোচ্চ মামলা গ্রহনের স্বকৃীত স্বরুপ বিশেষ সম্মাননা 

১৭

তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

করিমগঞ্জ উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৯

কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’

২০