পাওখালী থেকে গণসংযোগ শুরু করলেন ‘গরিবের নেতা’ শফিকুল ইসলাম বাবু। - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩ নভেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাওখালী থেকে গণসংযোগ শুরু করলেন ‘গরিবের নেতা’ শফিকুল ইসলাম বাবু।

রোকসানা পারভিন খুলনা 

আসন্ন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় কুশুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন স্থানীয় সাধারণ মানুষের কাছে ‘গরিবের নেতা’ খ্যাত জননন্দিত জননেতা শেখ শফিকুল ইসলাম বাবু।

আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় ইউনিয়নের পাওখালী এলাকা থেকে বিশাল কর্মী-সমর্থক নিয়ে তিনি এই নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন। শেখ শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন তৃণমূল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

পাওখালী থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় সাধারণ ভোটাররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রচারণাকালে শফিকুল ইসলাম বাবু সাধারণ মানুষের দোরগোড়ায় যান, তাদের কুশল বিনিময় করেন এবং কুশুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে পথসভায় শেখ শফিকুল ইসলাম বাবু বলেন, “আমি পদের লোভে নয়, বরং কুশুলিয়া ইউনিয়নের অবহেলিত ও গরিব-দুঃখী মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং তাদের সেবক হতে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। পাওখালীর মাটি ও মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি অভিভূত। জনগণের দোয়া ও সমর্থন থাকলে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।”

এ সময় স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ ও তরুণ ভোটাররা জানান, শেখ শফিকুল ইসলাম বাবু সবসময় সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকেন। বিপদে-আপদে তাকে ডাকলেই পাওয়া যায়। তাই কুশুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য তার মতো একজন সৎ ও জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই।

উক্ত নির্বাচনী প্রচারণায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং কুশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। প্রথম দিনের এই সফল গণসংযোগের পর পুরো ইউনিয়ন জুড়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে সরকারি বিদ্যুৎ

২

অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন।

৩

পাওখালী থেকে গণসংযোগ শুরু করলেন ‘গরিবের নেতা’ শফিকুল ইসলাম বাবু।

৪

১১ বছরের শিশু আমিনুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি

৫

হাওরে নৌকা পারাপারে এক গুয়েমি সংবাদ প্রকাশ নিয়ে স্থানীয় সাংবাদিককে দোষারোপ: স্বচ্ছতা দাবি ইজারাদারের

৬

গারো পাহাড় কেটে পাথর-বালু লুট পাট, হুমকিতে জীববৈচিত্র্য ও পর্যটন

৭

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের অভিযোগে ডিলারকে কারাদণ্ড, বাতিল হচ্ছে ডিলারশিপ

৮

মাদকবিরোধী কমিটির সদস্য হওয়ায় স্বর্ণকারের বাড়িতে হামলার অভিযোগ, আহত ৬

৯

মাদকমুক্ত বানিয়াচং চাই: সুস্থ সমাজ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১০

কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক 

১১

তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-

১২

বানিয়াচংয়ে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি নওজোয়ান বনাম তোফাজ্জল মেম্বার একাদশ

১৩

ব্রিজের মুখে বিপদ, প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল

১৪

বদলগাছী উপজেলার ৬নং বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন মো: সাজ্জাক হোসেন

১৫

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ!! 

১৬

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে,

১৭

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৮

কাশিয়ানির রাজপাট ডিগ্রি কলেজে ৮ বছর অধ্যক্ষ নেই, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

১৯

শেরপুরে নালিতাবাড়ী থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত-শিবির নেতৃবৃন্দের মতবিনিময় হয়, ‎

২০