
নিজস্ব প্রতিনিধির। নেত্রকোনা।
নেত্রকোনার সদর উপজেলায় জন্মদিন উদ্যাপনের কথা বলে ফ্ল্যাটে ডেকে নিয়ে ১৬ বছর বয়সী এক কলেজছাত্রীকে রাতভর একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক সাকিবের বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জন্মদিন উদ্যাপনের কথা বলে কৌশলে মিমকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন তাঁর প্রেমিক সাকিব। সেখানে যাওয়ার পর জন্মদিন উদ্যাপনের পরিবর্তে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা সাকিবের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই জন্মদিন পালনের কথা বলে তাঁকে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্তের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
মন্তব্য করুন