রামুতে বেগুন ক্ষেত থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
২৩ মে ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামুতে বেগুন ক্ষেত থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় একটি বেগুন ক্ষেত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৯৯ হাজার ৯৪০ পিস, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সদস্যরা রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে একটি বেগুন ক্ষেতের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ মাদক চক্র। উদ্ধার হওয়া ইয়াবাগুলোও একই উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের সফল অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১০

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১১

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১২

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৩

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৪

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৫

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৬

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

১৭

বিশ্বম্ভরপুরের সীমান্ত এলকায় ভারতীয় অবৈধ পন্যসহ আটক ২ মহিলা 

১৮

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল 

১৯

সিলেটের মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাফিকুল

২০