অটোরিকশা উদ্ধার করে অসহায় পরিবারের মুখে হাসি ফিরাল নওগাঁ জেলা পুলিশ - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
৫ অগাস্ট ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোরিকশা উদ্ধার করে অসহায় পরিবারের মুখে হাসি ফিরাল নওগাঁ জেলা পুলিশ

দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনে এক ব্যতিক্রমধর্মী মানবিক অভিজ্ঞতার সাক্ষী হলো নওগাঁ জেলা পুলিশ। ছিনতাই হওয়া একমাত্র জীবিকার অবলম্বন অটোরিকশা উদ্ধার করে অসহায় ও প্রতিবন্ধী এক পরিবারের মুখে হাসি ফিরিয়েছে জেলা পুলিশ। উদ্ধার হওয়া অটোরিকশা ফিরে পেয়ে পুরো পরিবার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে ফুল নিয়ে তাঁর কার্যালয়ে হাজির হলে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

জানা যায়, গত ১১ জুন নওগাঁ জেলার বাসিন্দা রামকৃষ্ণ সরকার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে মোবাইল ফোনে জানান, ১০ জুন সকালে দুর্বৃত্তরা তাঁর ছেলে রকিকে ডাবের পানির সঙ্গে বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করে পরিবারের একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

বিষয়টি জানার পর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পরামর্শ দেন। মামলা রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

তদন্তকারী দল আধুনিক তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ডাটা বিশ্লেষণের মাধ্যমে কয়েকদিনের নিবিড় অনুসন্ধান চালিয়ে চক্রটিকে শনাক্ত করে। পরে বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়। আদালতের নির্দেশক্রমে গত সপ্তাহে উদ্ধারকৃত অটোরিকশাটি দ্রুততম সময়ে প্রকৃত মালিক রামকৃষ্ণ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

অটোরিকশা ফিরে পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন রামকৃষ্ণ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা। কৃতজ্ঞতা প্রকাশ করতে সোমবার তাঁরা উদ্ধার হওয়া অটোরিকশাসহ পুলিশ সুপারের কার্যালয়ে যান। সঙ্গে ছিলেন রামকৃষ্ণের বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তান। তাঁরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশ ও পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রামকৃষ্ণ সরকার শারীরিকভাবে পঙ্গুত্ববরণ করেন। বর্তমানে তাঁর শরীরে ক্যাথেটার সংযুক্ত থাকায় তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না।

বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজেই নিচে নেমে এসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় আবেগাপ্লুত পুলিশ সুপার বলেন, মানুষের এই অকৃত্রিম ভালোবাসা ও আস্থা নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।

বিদায়ের সময় রামকৃষ্ণ সরকারের বৃদ্ধ মা পুলিশ সুপারের মাথায় হাত রেখে দোয়া করেন এবং নওগাঁ জেলা পুলিশের সাফল্য ও মঙ্গল কামনা করেন। মানবিক এই মুহূর্তটি উপস্থিত সবার মন ছুঁয়ে যায় এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০