অপরাধ নির্মূলে ডিএমপি লালবাগ জোন কামরাঙ্গীরচর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - আলোর সকাল
মোঃ আনোয়ার হোসেন, ঢাকা
২০ মে ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ নির্মূলে ডিএমপি লালবাগ জোন কামরাঙ্গীরচর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ঢাকা : ১৯ মে ২০২৬, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরের আলহেরা কমিউনিটি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরাধ দমন, মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর লালবাগ জোনের আওতাধীন কামরাঙ্গীরচর থানা-র উদ্যোগে সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তালেবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম ফারুক এবং সঞ্চালনা করেন শেখ লুৎফর রহমান।

অনুষ্ঠানে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। বক্তারা মাদক, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম রসূল শামীম, শহিদুল হক, জহিরুল ইসলাম, মাহমুদ উল্লাহ মাহমুদ, এস এম সায়েম, কামাল হোসেন, হাজী মনির হোসেন, মোঃ ইমরান হোসেন মাসুম এবং মোঃ কামরুল ইসলাম রাকিব।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে এলাকাবাসীর পাশাপাশি পুলিশকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজ ছাত্রীকে বাসায় ডেকে শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ, এলাকায় তোলপাড়

১

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

২

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

৩

১২ দিনেও মেলেনি সন্ধান,ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্রী।

৪

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

৫

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

৬

ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের।

৭

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক

৮

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

৯

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

১০

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

১১

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১২

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

১৪

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

১৫

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

১৬

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১৭

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

১৮

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৯

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

২০